<cesDoc id="ben-w-arts-sculpture-bsc01" lang="ben">
<cesHeader type="text">
<fileDesc>
<titleStmt>
<h.title>ben-w-arts-sculpture-bsc01.txt</h.title>
<respStmt>
<respType>Electronic file created by</respType>
<respName>Central Institute for Indian Languages, Mysore</respName>
<respType>transferred into Unicode and CES format by</respType>
<respName>"Unicodify" software by Andrew Hardie</respName>
</respStmt></titleStmt>
<publicationStmt>
<distributor>UCREL (on behalf of CIIL)</distributor>
<pubAddress>Department of Linguistics, Lancaster University, Lancaster, LA1 4YT, UK</pubAddress>
<availability region="WORLD"></availability>
<pubDate>03-07-22</pubDate>
</publicationStmt>
<sourceDesc>
<biblStruct>
<monogr>
<h.title>দে57ব2যস</h.title>
<h.author>নভে11.89</h.author>
<imprint>
<pubPlace>India</pubPlace>
<publisher>Unknown - Magaz</publisher>
<pubDate>1989</pubDate>
</imprint>
<idno type="CIIL code">bsc01</idno>
</monogr></biblStruct></sourceDesc></fileDesc>
<encodingDesc>
<projectDesc>Text collected for the CIIL Corpus, subsequently integrated into the EMILLE/CIIL Monolingual Written Corpora.</projectDesc>
<samplingDesc>Simple written text only has been transcribed. Diagrams, pictures and tables have been omitted. Sampling begins at page 0671.</samplingDesc>
<editorialDecl><conformance level="1"></conformance></editorialDecl>
</encodingDesc>
<profileDesc>
<creation><date>03-07-22</date></creation>
<langUsage>Bengali</langUsage>
<wsdUsage>
<writingSystem id="ISO/IEC 10646">Universal Multiple-Octet Coded Character Set (UCS).</writingSystem>
</wsdUsage>
<textClass>
<channel mode="w">print</channel>
<constitution type="composite"></constitution>
<domain type="public"></domain>
<factuality type="fact"></factuality>
</textClass>
<translations></translations>
</profileDesc>
<revisionDesc></revisionDesc>
</cesHeader>

<text><body>

<p>&lt;দেশ , এগারোই নভেম্বর ৤ নিবেদিতা ও
ভারতের শিল্প আন্দোলন ৤ শঙ্করী প্রসাদ
বসু ৤ স্঵ামীজীর এইসকল বক্তব্য়কে স্঵ীয
বোধমতো গ্রহণ করে , কিভাবে সেগুলিকে
প্রমাণসিদ্ধ , সেইসঙ্গে অন্য়ের গ্রহণয়োগ্য়
করবার চেষ্টা নিবেদিতা করেছেন , তার
কিছু সংবাদ আমরা ক্রমে ক্রমে দেবো ৤
তার আগে কি ভাবে শিল্পের প্রতীকী ভাষা
স্঵ামীজীর কাছে শিক্ষা করেছিলেন - তার
সংবাদ নেওযা য়েতে পারে ৤ এইখানে পাঠকদের
তারিখের দিকে বিশেষ নজর দিতে অনুরোধ
করব , কারণ তারিখগুলি ভারতীয শিল্প আলোচনার
ক্ষেত্রে এক বিশেষ দিকে নিবেদিতার অগ্রবর্তিতা
দেখিযে দেয ৤</p>

<p>নিবেদিতা 13 ফেব্রুযারী 1899 , কলকাতার
য্য়ালবার্ট হলে ` চাঞ্চল্য়কর ' কালী-বক্তৃতা করেন ৤
ওই বক্তৃতায কালীর প্রতীকী রূপের অসাধারণ
ব্য়ঞ্জনাময ব্য়াখ্য়া ছিল , য়াকে কুমার স্঵ামী
সহ অনেকে পাশ্চাত্য় জগতের কাছে কালীর সর্বোত্তম
ব্য়াখ্য়া মনে করেছেন ৤ কিন্তু ব্রাহ্মদের , বিশেষতঃ
ঠাকুর-পরিবারের কারো কারো পক্ষে , ভযঙ্করী
কালীকে স্঵ীকার করা সম্ভব হযনি ৤ তাঁরা বড়ো
জোর সুন্দরী সরস্঵তীকে সহ্য় করতে প্রস্তুত
ছিলেন ৤ পূজাই য়দি করতে হয তাহলে বিকট
কালী মূর্তিকে কেন ? - তাঁরা বলেছিলেন ৤ ধর্মবোধ
য়খন মানুষের নিজস্঵ ব্য়াপার তখন সে বিষযে
ব্য়ক্তিগত স্঵াধীন মত থাকতেই পারে ; কিন্তু
নন্দন-বিষযে বিশেষজ্ঞ-স্঵ীকৃত মান আছে ৤
সেখানে ওহেন আপাত সৌন্দর্য়্য়ের অর্চনা লঘু
অগভীর ব্য়াপার বলে নিবেদিতার মনে হযেছিল ৤
তিনি কালীঘাট মন্দিরে 28 মে 1899 , আর
একটি কালী বক্তৃতা করেন ; তার মধ্য়ে তাঁর
পূর্ব-বক্তৃতার বিরুদ্ধে উত্থাপিত অভিয়োগগুলি ,
য়থা ভযঙ্করী কালী সুকুমার মতি মানুষের
সৌন্দর্য়্য় চেতনায আঘাত করে - এই সকলের
উত্তর ছিল ৤ তাঁকে আতঙ্কে একথা শুনতে
হযেছিল - """" ইউরোপীয ভাস্কর্য়্য় অনেক
উচ্চস্তরের """" ৤ উত্তরে নিবেদিতা সতর্ক করে
বলেন :
"""" য়দি ভারতীযেরা গভীরভাবে নিজেদের সৃষ্টির
তাত্পর্য়্য় অনুধাবনের চেষ্টা না করেন তাহলে তাঁরা
বিদেশী সৃষ্টির বহিরঙ্গ সৌন্দর্য়্য়টুকু দেখেই বিভ্রান্ত
হবেন - কদাপি সে সৌন্দর্য়্য়ের পেছনকার গভীর
প্রেরণা এ আদর্শের কথা বুঝবেন না ৤ ফলে তাঁরা
নিজেদের শিল্পকে ইউরোপীয ভাবাপন্ন করতে গিযে
অধিক স্থূল ও নিম্নমুখী করে তুলবেন ৤ """"
কালীর বীভত্স মূর্তির পূজা শিল্প ও ভাস্কর্য়্য়ের
অগ্রগতির প্রতিবন্ধক হবে - এই বক্তব্য়কে
চ্য়ালেঞ্জ করে নিবেদিতা বলেন :
"""" সর্ব শ্রেষ্ঠ ভাস্করদের সময থেকে সমগ্র গ্রীস
তীর্থয়াত্রা ক'রে উপস্থিত হত ডেলফির মন্দিরে ,
য়েখানে ছিল প্রায বেঢপ চেহারার এক উপাসনার
মূর্তি - সেই কালের মানুষেরা সে মূর্তির পাদমূলে
প্রণত হত ৤ এঁরাই জন্ম দিযেছেন ফিডিযাসের ৤ """"</p>

<p>ম্য়াডোনা মূর্তির সৌন্দর্য়্য় রসিকদের তিনি
সচেতন করেছেন এই বলে :
"""" একথা সত্য় , ইউরোপে একয়ুগে ধর্মার্চনা ও
কলাশিল্পের উন্নতি পাশাপাশি চলেছিল , য়ার ফলে
ধর্ম ব্য়াপারে বাহ্য়িক চাকচিক্য় ও আকর্ষণ
বিশেষভাবে বৃদ্ধি পেযেছিল ৤ তার দ্঵ারা কেউ
য়েন মনে না করেন , মেরী ও তাঁর শিশুর
প্রতিমূর্তি সব সমযেই সুন্দর ছিল ৤ বাইরের মানুষ ,
য়াঁর মনের মধ্য়ে খ্রীষ্টান ভক্তের ভাবানুভূতির বিষযে
সচেতেনতা নেই , তাঁর পক্ষে প্রথময়ুগের
বাইজাণ্টীয চিত্রাবলী এবং খোদাই কাজ প্রাণহীন
কুত্সিত ঠেকবে - ইউরোপীয ভাবাপন্ন
সমালোচকের কাছে কালীমূর্তি য়েমন ঠেকে ৤ """"</p>

<p>এর পরে নিবেদিতা শেষ মর্মচ্ছেদী ঘা
দিলেন - য়া ওই সকল আপাত সৌন্দর্য়্য়সুখী
ব্য়ক্তিদের বাস্তবিক পক্ষে শিল্পবোধহীন বলে
দাঁড় করিযেছে ৤ ধর্মপ্রতীকের প্রসঙ্গে তিনি
ভাবানুসঙ্গের কথা তুললেন ৤ তথাকথিত """" নিষ্ঠুর """"
 """" কুত্সিত্ """" , """" অবাস্তব """" - এসব হল অপরিচিতের
উত্সাহিত উক্তি ৤ জীবনের অভিজ্ঞতা ও ভাবনা
অনুয়াযী মানুষ প্রতীককে বিভিন্ন ভাবে দর্শন ও
গ্রহণ করে ৤ খ্রীষ্টান ভক্ত য়খন """" রক্তপূর্ণ """"
উত্সের কথা বলে তখন কিন্তু সে খাঁটি বাস্তব
ছবিটা চোখের সামনে ফুটিযে তুলে ভাববিহ্঵ল হয
না ৤ রক্তপিপাসু কালীর ক্ষেত্রেও ভক্তের অনুরূপ
মনোভাব ৤ নিবেদিতা তারপর বললেন :
"""" কিন্তু এমন কি ইউরোপীয শিল্পের
মাপকাঠিতে বা ওই শিল্পের আলোচকদের দৃষ্টিতে
কালীমূর্তি আসাধারণ নাটকীয চরিত্র সম্পন্ন , য়া
কোনমতে চোখ এড়িযে য়াবার জিনিস নয ৤
প্রথম পর্য়্য়াযে সকল শিল্পই চিন্তা ও অনুভূতির
প্রকাশের উপয়ুক্ত মাধ্য়ম তার আযত্তে ছিল না ৤
এই কালীমূর্তির প্রগাঢ় অর্থদ্য়োতকতা এমন কি
বারবার দেখে অভ্য়স্ত চোখেও সুষ্পষ্ট ও চমকপ্রদ
আকার নিয়ে ধরা পড়ে ৤ য়ে-অভিয়োগকারীরা
ইউরোপীয ভাস্কর্য়্য়ের শ্রেষ্ঠতার কথা বলেছেন ,
তিনি য়দি ইউরোপীয হতেন তাহলে কালীমূর্তি
বিষযের ওই কথা [ তার অসাধারণ নাটকীয রূপের
কথা ] স্঵ীকার করতেন ৤ এখানে এটুকুই বলতে
চাই ভারতীযেরা নিজেদের পুরাণ-কথা বা সৃষ্টি
সম্বন্ধে পাশ্চাত্য় থেকে চোখ সরিযে , তাদের সঙ্গে
অয়থা তুলনাদির ব্য়াপারে বিরত থাকলেই ভালো
করবেন ৤ """"</p>

<p>এই দ্঵িতীয কালী-বক্তৃতায 6 মাস পরে ,
মিসেস বুলকে 25 নভেম্বর 1899 তারিখে লেখা
চিঠিতে নিবেদিতা শিকাগোর পূর্বোক্ত ` ভারতীয
চারুশিল্প ও কারুশিল্প ' বক্তৃতার প্রযোজনে চেযে
পঠিযেছিলেন - """" কালীমূর্তির প্রতিলিপি এবং
ইউরোপীয অনুকরণের দ্঵ারা অধোগত কিছু
আধুনিক হিন্দু শিল্পের নমুনা ৤ """" তার আগে ,
আমেরিকার পথে য়খন লণ্ডনে আছেন তখন
সেখানকার মিউজিযাম ঘুরে এসে মুর্শিদাবাদে
অবস্থিত স্঵ামী অখণ্ডানন্দকে 10 আগস্ট 1899
তারিখে লেখেন :
"""" সেদিন মিউজিযামে গিযে হাতীর দাঁতে
খোদাই-করা এক অতি সুন্দর দূর্গা মূর্তি দেখেছি ৤
স্঵ামীজী বলেছেন এধরনের জিনিস মুর্শিদাবাদে
সহজেই পাওযা য়ায ৤ সেসব কি খুব দামী ?
আমার ইচ্ছা , পাশ্চাত্য়ে গিযে আমাদের হিন্দু
প্রতীকগুলির তাত্পর্য়্য় ব্য়খ্য়া করব ৤ আর
য়দি পেতলের কিংবা কাঠের দূর্গামূর্তি অসম্ভব
দামী না হয তাহলে তা পেলে খুবই আনন্দিত
হব ৤ হাতীর দাঁতের মূর্তির কথা বলা বাহুল্য়
ওঠে না ৤ """"</p>

<p>নিবেদিতা এই সমযেই স্঵ামীজীর মুখে
শুনেছিলেন :
"""" হিন্দু চিত্রকলা ও ভাস্কর্য়্য় জাতীয-প্রবণতা
অনুয়াযী আত্মিক ও মানসিক বিষযকে অবযব
সংস্থানের মধ্য়ে প্রকাশ করতে গিযে উদ্ভট
রূপ নিযেছে ৤ তবে ব্য়ক্তি অভিজ্ঞতা থেকে
বলতে পারি , অধিকাংশ দৈহিক ও মানসিক
বস্তুর ভাবপ্রতীক আছে , য়া প্রাযশ আপাতদৃষ্টিতে
তার বাইরের দেহরূপের পাশে উদ্ভট ভাবে পৃথক
দেখায ৤ """" ( মিস ম্য়াকলাউককে লেখা নিবেদিতার
চিঠি ৤ ) //
নিবেদিতার বিদ্য়ালযে শিল্পশিক্ষা ৤
ভারতীয শিক্ষিত সমাজের শিল্পবিষযে অসাড়
ধারণার এই পটভূমিকায য়খন দেখি - নিবেদিতা
তাঁর শিশু বিদ্য়ালযে শুরুতেই শিল্পশিক্ষার ব্য়বস্থা
ক'রে ফেলেছিলেন , তখন সে ব্য়াপারটা
রীতিমতো বৈপ্লবিক মনে হয ৤ নিবেদিতার
বিদ্য়ালয আরম্ভ হয 13 নভেম্বর 1898 ,
বাগবাজারে 16 নং বোসপাড়া লেনে - সেদিন
শ্রীমা সারদা দেবী স্঵যং এসে পূজা ও প্রার্থনা
ক`রে য়ান ৤ সেই পরীক্ষামূলক বিদ্য়ালযে , কযেক়টি
শিশুকে য়েখানে কিণ্ডারগার্টেন পদ্ধতিতে শিক্ষা
দেবার চেষ্টা করা হচ্ছিল - তেমন জাযগায
শুরুতেই শিল্পশিক্ষার ব্য়বস্থা !! অল্পদিনের মধ্য়ে
এক চিঠিতে তিনি তৃপ্তির সঙ্গে লিখেছেন :
"""" এখানে য়ে বাচ্চাগুলিকে তুমি ( মিসেস বুল )
চিনতে , তাদের শিল্প ক্ষমতা এতাবত্ সেরা
য়ে দেখেছি তার মতোই ৤ এখানে তাদের সীমিত
সুয়োগের কথা মনে রাখতেই হয ৤ তাদের
তুলি অদ্ভুত ভালো , আর রঙের ব্য়বহার
চমত্কার ৤ তারা কি সুন্দরভাবে য়ে সেলাই ও
কারুকাজ করে বলব ! """"</p>

<p>একথা কোনভাবে মনে করার কারণ নেই
য়ে , নিবেদিতা অশিক্ষিত পটুত্঵ের সমাদরে
উত্সাহী ৤ প্রেরণার সঙ্গে তিনি আঙ্গিক নৈপুণ্য়
চাইতেন ৤ য়ে-উইলিযাম মরিসের সিভিক শিল্পের
তিনি অনুরাগী , তাঁর বিষয়ে নিবেদিতার বক্তব্য় :
"""" উইল """" উইলিযাম মরিসের ডিজাইন তাঁর
সৃষ্টি তদনুয়াযী য়খন তিনি কিছু সৃষ্টি করেছেন
তখন তা কেবল মৌলিক হযেছেন তাই নয , একই
সঙ্গে মুদ্রণশিল্পের সর্ব্বোচ্চ ধারাবাহী ৤ তিনি বিরাট
কারিগর ৤ """"</p>

<p>এই প্রসঙ্গকে টেনে নিযে নিবেদিতা একই
চিঠিতে বলেছেন :
"""" য়তক্ষণ না কোনো কিছু নিখুঁত হচ্ছে ততক্ষণ
অনলস পরিশ্রম ক'রে য়েতে হবে ৤ এই গুণকে
রামকৃষ্ণ স্কুলের অন্তর্গত আমরা , আমাদের প্রকাশ
করতেই হবে - নচেত্ সবই ভস্মে ঘি ঢালা ৤
সস্তার কারুশিল্প , আজেবাজে হাতের
কাজ - সেসব কদাপি টেকে না ৤ তাই একটা
সমযে একটি কাজই করণীয - আর সে-কাজ
করবার সমযে চাই অসীম য়ত্ন ৤ """"</p>

<p>নিবেদিতা তাঁর বালিকা বিদ্য়ালযে শিল্পশিক্ষার
বিষযে এমনই গুরুত্঵ আরোপ করেছিলেন য়ে ,
ওই বিদ্য়ালযের জন্য় অর্থ সাহায়্য়ের আবেদন
য়ুক্ত য়ে-পুস্তিকা তিনি প্রকাশ করেন৉ তার
মধ্য়ে অন্য়ান্য় শিক্ষণীয বিষযের সঙ্গে থাকবে
- """" এমন সব হস্তশিল্প য়াদের সঙ্গে প্রাচীন
ভারতীয কুটীরশিল্পের পুনর্জাগরণের সম্পর্ক
আছে ৤ """" একথাও বলা হয ৤ এই সমযের আগেই
তিনি তাঁর সদ্য় প্রতিষ্ঠিত বালিকা বিদ্য়ালযের
ছাত্রীদের সূচীশিল্প ইত্য়াদির """" চমত্কার ছোট্ট
প্রদর্শনীর ব্য়বস্থা করেছিলেন শ্রীমা সারদা দেবীর
বাসস্থানে ৤</p>

<p>সুচীশিল্প সম্বন্ধে নিবেদিতার অপরিসীম
আগ্রহের কথা তাঁর চিঠি পত্রে ছড়িযে আছে ৤
24-2-1904 তারিখের চিঠিতে মিস
ম্য়াকলাউডের কাছে ফ্লোরেণ্টাইন সিম্বল চেযে
পাঠিযেছেন ৤ সস্তায মিললে পুরনো সূতীর কাজ
বা ছাপা কাপড় পাঠাতে বলেছেন ৤ এই সঙ্গে
লিখেছেন , """" ক্রিষ্টিন আমার স্঵প্ন পূরণ
করেছে - সে আমাকে সূচীশিল্পের ক্লাস নিতে
দিচ্ছে - আর তাতে কী য়ে সুখ পাচ্ছি কি বলব !
কিন্তু আমার চাই আইডিযা - বিশেষত রঙ
সম্বন্ধে ৤ """" 8-2-1905 তারিখের চিঠিতে কিভাবে
জাতীয পতাকা প্রস্তুত করেছিলেন তার প্রসঙ্গ
ছিল ৤ তিনি আরও বলেন , """" আমি অবিরাম
লেখার করছি , সেই সঙ্গে শিক্ষকদের তৈরী
করতে চেষ্টা করছি ৤ শেষের কাজটি আমি
বিশেষ ভালোবাসি ৤ """" একই চিঠিতে """" মাদারকে
[ মিসেস লেগেটকে ] দুই পাউণ্ড পাঠিযে কিছু
বাছা বাছা রঙ কিনে পাঠাতে বলবো ভাবছি ৤
তিনি আমাকে কৃষকশ্রেণীর তাঁতশিল্পীদের কাছ
থেকে কিছু চমত্কার হলুদ এবং সবুজ রং-এ
ছোপানো কাপড়ের টুকরো কিনে পাঠিযেছিলেন ৤ আমি
কালো টুকরোগুলোর বেশিরভাগ ব্য়বহার করেছি ,
কিন্তু চড়া হলদে , সবুজ এবং বেগুনি লিনেনগুলি
খুব চিত্তাকর্ষক নয ৤ সেগুলি এত উজ্জ্঵ল য়ে ,
আচ্ছাদনী হিসাবে ব্য়বহার করা য়ায না , আর
লাইনিং করার পক্ষে শক্ত জিনিস ৤ আমি তাঁকে
এই বত্সর ` liberty scraps ' চাইব
ভেবেছিলাম , কিন্তু তার পক্ষে খুব দেরী হযে
গেছে ৤ """"</p>

<p>কারুশিল্প সম্বন্ধে একান্ত ঔত্সুক্য়ের পরিচয
নিবেদিতার চিঠিপত্রে দেখা য়ায ৤ নিবেদিতা
অর্ডার দিযে মিসেস লেগটের জন্য় শাড়ি
তৈরি করিযেছিলেন ৤ সে সম্পর্কে 1905 ইস্টার
সপ্তাহে এক চিঠিতে মিস ম্য়াকলাউডকে
লিখেছেন , """" রূপো সম্বন্ধে তোমার আপত্তির অর্থ
বুঝলাম না ৤ পাড় ও আঁচলা রূপোরই , তা নানা
ভাবে বার্নিশ করা হয , কিন্তু সে সব বুনটের
বদল করা য়ায না ৤ ... আমার কথা হল ,
ও-জিনিস পৃথিবীর কারুশিলপের ক্ষেত্রে বিশিষ্ট
ও সর্বোত্তমের মধ্য়ে পড়ে ৤ ধোযার পরে এদের রঙ হয
তুষার শুভ্র ৤ কিন্তু য়তই দিন য়ায সোনার পাড়ের
রঙ বদলায ৤ একথা জেনেছি য়ে , সমঝদাররা
( প্রতি ভারতীয কৃষক বযনশিল্পের সমঝদার )
নতুন বস্ত্রে য়েমন সৌন্দর্য়্য় দেখে তেমনি পুরনো
বস্ত্রে উপভোগ করে ভিন্ন ধরনের সৌন্দর্য়্য় ৤ """"
একই প্রসঙ্গে মিসেস বুলকে 24 মে 1905 ,
লিখেছেন , ভারতীয শাড়ীর সুন্দর বুনটকে ঠিক
য়েমন আছে সেই ভাবে সমাদরের সঙ্গে গ্রহণ
করতে হবে - য়েমনটি করা হয তুরস্কের কার্পেট
বা পারস্য়ের টালির ক্ষেত্রে ৤ না একে অগ্রাহ্য়
করে দেওযাই উচিত ৤ """" 1906 ডিসেম্বরে
কলকাতা কংগ্রেসে শিল্পপ্রদর্শনীতে দেবার জন্য়
"""" য়থার্থ য়োগ্য় একটি দুটি সূচীশিল্প দ্রব্য় তৈরি
হযে আছে , """" একথা নিবেদিতা 28-11-1906
তারিখের চিঠিতে জানিযেছেন ৤ কংগ্রেস প্রদর্শনী
সম্পর্কে মিস ম্য়াকলাউডকে 15-12-1906
তারিখের চিঠিতে ভারতের গৃহশিল্প সম্বন্ধে
আরও কিছু কথা লিখেছিলেন : """" র্য়াটক্লিফরা
[ স্টেটসম্য়ানের সম্পাদক ও তাঁর স্ত্রী ]
ফিরেছে ৤ আমার জন্য় তারা অতি মনোরম
রঙিন লিনেন এনেছে ৤</p>

<p>সপ্তাহ খানেকের কি সপ্তাহ দুযের মধ্য়ে তাদের
কিছু কিছু প্রদর্শনীতে য়াবে , আর য়াবে অলিভ
কাঠের বাতিদান ও জপমালা ৤ কিছু সহজ
ভারতীয জিনিস জোগাড় ক'রে সর্বত্র বন্ধুদের
সবসময পাঠাতে ইচ্ছা হয - কিন্তু এদেশে সবই
সহজ ব্য়াপার হলেও ওই বিশেষ ইচ্ছা সিদ্ধ করার
জিনিস নেই ৤ ডাকে তো আর ছোট মাটির প্রদীপ
কিংবা ছোট পাথরের জিনিস পাঠাতে পারি
না - পারি কি ? আর ক্রিসমাস স্মারক হিসাবে
অগণিত মালা পাঠানো ব্য়াপারটা সস্তা দাঁড়াবে
না ৤ ভারতের ঝুটো অলঙ্কার
সম্পদ বিশেষ - সৌন্দর্য়্য়ের ভাণ্ডার - কিন্তু তার
ওজন এমন য়ে খুব ব্য়যসাধ্য় দাঁড়াবে ৤ """" ভারতীয
ডিজাইন সম্বন্ধে উত্সাহী নিবেদিতা 1.9.1909
তারিখের চিঠিতে লিখেছেন : """" ভারতীয নারীদের
করা ডিজাইনের উত্স সন্ধান এখনো করা হযনি ৤
ওঁদের ডিজাইন অপূর্ব বিস্মযের বস্তু ৤ ভারত নানা
ধরনের প্য়াটার্নে ভর্তি - এখনো সেগুলি কী য়ে
সুন্দর ৤ """" মিসেস বুলের কাছ থেকে """" রাশিযান
সূচীশিল্প সম্বন্ধে চমত্কার এক চিঠি """" পাবার পরে
মিস ম্য়াকাউল্ডকে নিবেদিতা 2.9.1909
তারিখের চিঠিতে জানান , """" ভারতীয নারীদের
মধ্য়ে য়েমন ডিজাইন চলিত আছে তাদের গভীর
অনুশীলন করছি ৤ দারুণ একটি বিষয ৤ """" //
বযনশিল্প সম্বন্ধে নিবেদিতার নিবিড়
মন য়োগের উত্কৃষ্ট প্রকাশ দেখি কাশ্মীরী শাল
সম্বন্ধে রচিত প্রবন্ধটিতে ৤ ঈষত্ প্রসঙ্গান্তরে সরে
গিযে নিবেদিতার বক্তব্য়ের সার সংক্ষেপ করছি ৤
প্রবন্ধ সূচনায তিনি বলেছেন , শ্রীনগর প্রায দু'
হাজার বছর আগে রাজনৈতিক দিক থেকে
গৌরবান্঵িত ছিল - য়খন সে এক বৌদ্ধ নরপতির
শাসনাধীনে থেকে ভারতের বৃহত্ অংশের
রাজধানী ৤ সেই রাজনৈতিক গৌরব এখন
শ্রীনগরের নেই ৤ কিন্তু য়েহেতু রাজনৈতিক গৌরব
অপেক্ষা শিল্পগৌরব নিবেদিতার দৃষ্টিতে কোনো
অংশ ন্য়ূন নয , তাই তাঁর দৃষ্টিতে , বিচিত্র
রমণীয পুরাতন নগরীটি নতুন ও বৃহত্তর
গৌরবলাভ করেছে - তা এখন পৃথিবীর সেরা
এক কারুশিল্প - কাশ্মিরী শালের সৃষ্টিশালা ৤
তাতাররা চারশো কি পাঁচশো বছর আগে শ্রীনগরে
শাল বোনার কৌশল আমদানী করে , পরে তা
ভারতীয রুচির উজ্জীবক প্রভাবের অধীন হয ,
এবং দ্রুত ঘরোযা কারুশিল্প থেকে চারুশিল্পে
বিকাশ লাভ করে ৤</p>

<p>কী ধরনের উপাদানে এই শাল প্রস্তুত হয সে
বিষযের উল্লেখের পরে , নিবেদিতা বলেন , তিন
মাথা এক হযে এই শিল্প সৃষ্টি করে , এক
ডিজাইন কারক , দুই তার নকল-কারক , তিন
বযন-কারিগর ৤ প্রথম জন পায মাত্র কযেক
শিলিং ৤ দ্঵িতীযজন য়েহেতু মূল পরিকল্পনা থেকে
প্য়াটার্ন তৈরী করে দেয তাই তার কাজের দাম
মূল শিল্পের চেযে পাঁচগুণ বেশি ৤ এটা নিবেদিতার
কাছে """" খুবই দুঃখজনক """" , কেননা একজন
প্রতিভাবান শিল্পীকে এর দ্঵ারা য়তসব মাঝারিদের
পালে ঢুকিযে দেওযা হল ৤ """" তাছাড়া এর ফলে
আমরা ব্য়ক্তিত্঵ের মনোহর স্পর্শটুকু থেকে বঞ্চিত
হই , য়া পাই , ধরা য়াক , হোকুমাইযের কোন
খেলনার ছবির বইযে কিংবা ডেলা রবিযস-এর
মডের করার কাজে ৤ """" এর পরে নিবেদিতার
আলোচনা ঘুরে গিযেছিল শিল্পীর জীবনে য়শ
নামক ব্য়াপারের উজ্জীবক কিংবা অধোগতিকর
প্রভাবের আলোচনায ৤ তিনি তাঁর স্঵ভাবমতো
আদর্শের মহান য়ুগের কথা বলেছেন য়েখানে
সর্বোচ্চ শিল্পচেতনার কাছে শিল্পীর য়শোলিপ্সার
নিঃশেষ আত্মদান ঘটেছে ৤</p>

<p>কাশ্মিরী শালর উত্থান-পতনের ইতিহাসে
প্রবেশ ক'রে নিবেদিতা স্মরণ করেছেন ইউরোপে
একদা এক দারুণ সমাদরের য়ুগের কথা ;
তারপরে ফরাসী রাজবংশের পতনের সঙ্গে
নেমে আসা দুর্দিনের কথাও ৤ কিভাবে বিশ্঵ের
বাজারে পুনশ্চ উপয়ুক্ত ভাবে প্রবেশ করা য়াবে ?
নিবেদিতার বক্তব্য় , এক্ষেত্রে শালের নির্মাণে
স্঵াধীন ও মৌলিক ভাবনা আনতে হবে , তার নতুন
ব্য়বহারের ক্ষেত্রও তৈরি করতে হবে , গৃহসজ্জা
ইত্য়দিতে ট্য়াপিস্ট্রি বা ড্রেপারি-রূপে তাদের
কাজে লাগাতে হবে ৤</p>

<p>পুরনো কাশ্মীরী শালের শিল্পসৌন্দর্য়্য়ের সম্বন্ধে
নিবেদিতা অনুরাগ অবশ্য়ই প্রকাশ করেছেন , এবং
তাদের লুপ্তপ্রায রূপগুলি জানবার জন্য় কিভাবে
পুরনো নমুনা সংগ্রহ করে মিউজিযামে রাখা
প্রযোজন সে বিষযে আলোচনাও করেছেন ; তাই
বলে পুরাতন শাল থেকে পরবর্তীকালের শালের
রচনার ক্ষেত্রে উল্লেখয়োগ্য় অগ্রগতির কথাও
বলতে ভোলেননি :
দুশো বছর আগেকার শালের সঙ্গে আজকার
শালের তুলনা করলে দেখা য়াবে , আধুনিক
নমুনাগুলিতে নকশার রেখায অনেক বেশি সাহস
ও স্঵াধীনতার প্রকাশ ঘটেছে , সেই সঙ্গে
বর্ণসমন্঵যের ক্রমবর্দ্ধিত শক্তি ৤ পূর্বের বিশুদ্ধ
জ্য়ামিতিক আঙ্গিক ছেড়ে দিযে নিসর্গপ্রকৃতি
থেকে নেওযা আকারকে রীতিবদ্ধ করার সুস্পষ্ট
প্রবণতা লক্ষ্য় করা য়ায ৤ আগে য়েখানে ছিল
একঘেযে বক্ররেখা ও বৃত্ত , সেখানে এসেছে
লতিযে ওঠা , পাক খাওযা অলঙ্করণ ৤
মুসলমানদের ধর্ম বিশ্঵াসে জীবজন্তুর চিত্রণ নিসিদ্ধ ,
তাই আমরা বলি [ শালের অলঙ্করণের ] পুষ্পরাশির
মধ্য়ে কাশ্মীরের বুলবুল , মাছরাঙা , হুপো ইত্য়াদি
সুন্দর পাখিদের পাই না ৤ ইদানীং রঙের ক্ষেত্রে
অদ্ভুত শক্তি নৈপুণ্য়ের প্রকাশ দেখা য়াচ্ছে ৤
কিছু-কিছু পুরনো শাল অবশ্য় অদ্ভুত সুন্দর ৤
কিন্তু সব জড়িযে বলতে তখনকার সেরা
সৃষ্টিগুলিতেও এখনকার সচরাচর নির্মিত শালের
মতো আলোছাযার বিন্য়াস দেখা য়ায না ৤
এ ক্ষেত্রে কী ধরনের রীতি নেওযা হযেছে
তা উইলিযাম মরিসের কীর্ত্তির পাশে রাখলেই
ইংরেজরা কিছুটা বুঝতে পারবেন ৤ দেখা য়াবে ,
এইসব কাশ্মিরী সুকুমার বস্তুগুলির তুলনায
মার্টন য্য়াবীর ছাপানো পর্দা , ঝালর ইত্য়াদি
স্থূল ও শ্রীহীন ৤ """"
 +&gt;*"",0",0
</p></body></text></cesDoc>